শ্রীলংকার বিপক্ষে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ

0

শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। আজ বুধবার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬টায়। লড়াই করে প্রথম ম্যাচ হারা টাইগারদের জন্য আজ সিরিজ বাঁচানোর মিশন। নাজমুল হোসেন শান্তর দলের জয়ের বিকল্প নেই।

গত ম্যাচের একাদশ নিয়েই মাঠে নামতে পারে চন্ডিকা হাথুরুরসিংহের শিষ্যরা। লংকান শিবিরেও দেখা যেতে পারে শেষ ম্যাচের খেলোয়াড়দেরই।

লিটন, শান্ত, সৌম্য, তাওহীদ হৃদয়রা হতাশ করেছিলেন দলকে। সিরিজ বাঁচানোর ম্যাচে নিশ্চয়ই তাদের কাছ থেকে ভালো ব্যাটিং প্রত্যাশা করবেন কোচ চন্ডিকা হাথুরুসিংহে। বিশেষ করে অধিনায়ক নাজমুল শান্তর দিকে থাকবে বাড়তি নজর।

বাংলাদেশ দলের সম্ভাব্য একাদশ- লিটন দাস (উইকেটরক্ষক), সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।

শ্রীলংকা দলের সম্ভাব্য একাদশ- আভিষ্কা ফার্নান্দো, কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালঙ্কা (অধিনায়ক), অ্যাঞ্জেলো ম্যাথিউস, দাসুন শানাকা, মাহিশ থিকশানা, আকিলা ধানাঞ্জয়া, বিনুরা ফার্নান্দো ও মাথিশা পাথিরানা।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.