Saturday, August 22

সকাল বা বিকালের নাস্তায় তৈরি করুন মজাদার স্বাদের ৫ ধরনের সুপ

0

প্রতিদিন সকালে বা বিকালের নাস্তা নিয়ে আমরা সবাই কম বেশি দুশ্চিন্তায় থাকি যে আজ কি রান্না করবো। তাদের জন্য আজ নিয়ে এলাম ভিন্ন স্বাদের ৫ টি সুপ রেসিপি। তো চলুন জেনে নেই রেসিপিগুলি।

১। গাজরের স্যুপ
উপকরণঃ
গাজর ২৫০ গ্রাম, পেঁয়াজ চার ভাগের এক কাপ, মাখন চার ভাগের এক কাপ, মরিচ গুঁড়া ২ চা চামচ, ধনে গুঁড়া চার ভাগের এক চা চামচ, গরম মসলা গুঁড়া আধা চা চামচ, লং গুঁড়া চার ভাগের এক চা চামচ, এলাচ গুঁড়া চার ভাগের এক চা চামচ, ক্রিম আধা কাপ, ভেজিটেবল স্টক ৩ কাপ, লবণ স্বাদ মতো, পুদিনা পাতা ৫/৬টি।

প্রস্তুত প্রণালিঃ
গাজর ও পেঁয়াজ ছোট ছোট টুকরা করুন। প্যানে মাখন গলিয়ে তাতে পেঁয়াজগুলো কয়েক মিনিট ভাজুন। এর সঙ্গে গাজর দিন, কিছু সময় ভাজুন। মরিচ গুঁড়া, লং গুঁড়া, ধনে গুঁড়া, এলাচ গুঁড়া, গরম মসলা গুঁড়া মিশিয়ে নাড়ূন। তারপর এতে ভেজিটেবল স্টক ও লবণ মিশান। অল্প আঁচে ২০ মিনিট রান্না করুন। প্রয়োজন মতো কয়েক মিনিট গরম করে পরিবেশন ডিশে ঢালুন। ক্রিম ও পুদিনা পাতা দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।

২। ডিমের স্যুপ
উপকরণঃ
চিকেন সেদ্ধ করা পানি ৮ কাপ, ডাঁটা শাক কুচি ৩০০ গ্রাম, ডিম ফেটানো ২টি, তেল ১ টেবিল চামচ, লবণ ১ চিমটি, সয়াসস্ অল্প একটু, গোলমরিচ গুঁড়ো ১ চিমটি, খাওয়ার সোডা ১ চিমটি।

প্রণালীঃ
পানি ফুটিয়ে এতে তেল ও শাক যোগ করুন। মিশ্রণটি আবারও ফুটতে শুরু করলে অবশিষ্ট উপকরণগুলো ঢেলে দিয়ে ৫ মিনিট রাঁধুন। ওপর দিয়ে অল্প একটু গোলমরিচ ছিটিয়ে পরিবেশন করুন।

৩। থাই স্যুপ/মুরগির স্টক তৈরিঃ
উপকরণঃ
একটি ছোট মুরগির হাড় নিয়ে ১০-১২ কাপ পানিতে একটু লবণ দিয়ে সিদ্ধ করতে হবে। পানি শুকিয়ে অর্ধেক হলে নামিয়ে ছেঁকে নিতে হবে। এভাবে তৈরি হবে মুরগির স্টক।
স্টক ১০-১২ কাপ, তেল ১ টেবিল চামচ, লবণ পরিমাণমতো, মুরগির মাংস ও চিংড়ি মাছ ১ কাপ, ডিমের সাদা অংশ ২টি, কর্নফ্লাওয়ার ২ টেবিল চামচ, সয়াসস ১ টেবিল চামচ, টেস্টিং সল্ট ১ চা চামচ, লেবুর রস ১ চা চামচ, থাই গ্রাস ৪-৫টি, বিচি ছাড়া কাঁচামরিচের ফালি ৪-৫টি।

প্রস্তুত প্রণালিঃ
গরম স্টকে তেল-লবণ মাখানো মাংস, চিংড়ি, ডিমের সাদা অংশ, কর্নফ্লাওয়ার, সয়াসস, টেস্টিং সল্ট, লেবু, থাই গ্রাস দিয়ে কিছুক্ষণ সিদ্ধ করতে হবে। নামানোর আগে কাঁচামরিচের ফালি দিয়ে দিন।

৪। পাঁচমিশালি সবজির স্যুপ
উপকরণঃ
১. মুরগির স্টক ৬ কাপ
২. বাঁধাকপি ১ মুঠো
৩. ফুলকপি ১ মুঠো
৪. গাজর আধা মুঠো
৫. বেবিকর্ণ ৩ টা
৬. চাইনিজ বাঁধাকপি ১ মুঠো
৭. মাশরুম টুকরো ২ টেবিল চামচ
৮. রসুন টুকরো ১ টেবিল চামচ
৯. লবণ পরিমাণমতো
১০. টেস্টিং লবণ আধা চা চামচ
১১. চিনি ১ চা চামচ
১২. ফিশ সস ২ টেবিল চামচ
১৩. ওয়েস্টার সস ১ চা চামচ
১৪. মাখন বা সয়াবিন তেল ১ চা চামচ
১৫. সাদা গোলমরিচ গুঁড়া ১ চা চামচ
১৬. লেবুর রস বা ভিনেগার ১ টেবিল চামচ
১৭. কাঁচামরিচ ১ টা
১৮. হোয়াইট সস ১ টেবিল চামচ
১৯. থাই আদা টুকরা ১ টেবিল চামচ

স্টক তৈরিঃ
মুরগি, পানি ৪ লিটার, আদা বাটা আধা চা চামচ, রসুন বাটা সিকি চা চামচ, পেঁয়াজ বাটা সিকি চা চামচ, লবণ ১ চা চামচ, তেজপাতা ১টা। সব উপকরণ ৪ লিটার পানিতে দিয়ে চুলায় মাঝারি আঁচে জ্বাল দিতে হবে। পানি কমে প্রায় অর্ধেক হলে নামিয়ে ছেঁকে নিতে হবে।

প্রণালীঃ
সব সবজি টুকরো করে গরম স্টকের মধ্যে দিয়ে পর্যায়ক্রমে বাকি উপকরণ দিয়ে লবণ দেথে নামাতে হবে।

৫। নুডলস স্যুপ
উপকরণঃ
চিকেন নুডলস স্যুপ ২ প্যাকেট, মুরগির মাংসের কিউব পরিমাণমতো, টমেটো সস ৩ টেবিল চামচ, পানি ৮ কাপ, বাঁধাকপির কুচি আধা কাপ, চায়নিজ ক্যাবেজ আধা কাপ, গাজরকুচি সিকি কাপ, ফুলকপির কুচি ১ কাপ, মুরগির মাংসের কুচি আধা কাপ, সাদা গোলমরিচের গুঁড়া ১ চা-চামচ, লবণ স্বাদমতো, চিনি ২ চা-চামচ, সয়াবিন তেল ২ টেবিল চামচ, ফিশ সস ২ টেবিল চামচ, সস ২ টেবিল চামচ।

প্রণালিঃ
প্যাকেটের স্যুপ পানিতে গুলিয়ে চুলায় দিতে হবে। আলাদা পাত্রে তেল গরম করে মুরগির মাংস ও সব সবজি পর্যায়ক্রমে দিয়ে ভেজে নিন। এতে ফিশ সস দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে ফুটন্ত স্যুপে ঢেলে দিতে হবে। কিছুক্ষণ চুলায় রেখে বাকি উপকরণ দিয়ে নামাতে হবে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.