সড়ক দুর্ঘটনায় কাপ্তাই বিএফআইডিসি এলপিসি শাখার কর্মচারী নিহত

0

কাপ্তাই প্রতিনিধিঃ রাঙামাটির কাপ্তাই উপজেলায় অবস্থিত বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশন (বিএফআইডিসি) এলপিসি শাখার কর্মচারী মো. আল-আমিন (৩৫) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) ভোর ৫ টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা দাউদকান্দি এলাকায় কাভার্ড ভ্যান চাপায় তিনি মারা যান। নিহত ব্যক্তি কাপ্তাই উপজেলার ৪নম্বর কাপ্তাই ইউনিয়ন এর ৬নং ওয়ার্ডের তালপট্টি এলাকার বাসিন্দা।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, কাপ্তাই বিএফআইডিসির ট্রাক নিয়ে মালামালসহ তিনি এবং আরো দুই কর্মী ঢাকায় ডেলিভারি দিতে গিয়েছিল। মালামাল পৌঁছে দেওয়ার পর গতকাল সোমবার রাতে তারা ঢাকা থেকে কাপ্তাইয়ের উদ্দেশ্যে ট্রাক নিয়ে রওনা করে। এদিকে আজ মঙ্গলবার ভোর ৫টায় বিএফআইডিসি ট্রাকটি কুমিল্লার দাউদকান্দি এলাকায় আসার পর যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। ওইসময় কর্মচারী আল-আমিন ট্রাকের মেরামতের কাজ শুরু করে। হঠাৎ পিছন থেকে আসা একটি কাভার্ড ভ্যান আল-আমিনকে সজোরে ধাক্কা মারে। এবং ঘটনাস্থলেই তিনি নিহত হয়েছেন। আল আমিনের একমাত্র ৭বছরের ছেলে মো.হাসান জানান বাবা আমার জন্য খেলনা ও বন্ধুক নিয়ে আসবে।আমায় বলেছে। কিন্ত প্রাণ নিয়ে আর আসা হলনা। কাপ্তাই বিএফআইডিসি এলপিসি শাখার ব্যবস্থাপক তীর্থ জিৎ রায় বলেন, ইতিমধ্যে নিহত কর্মচারী আল-আমিন লাশটি আনার জন্য ব্যবস্থা গ্রহন করা হয়েছে। এবং এই ঘটনায় প্রতিষ্ঠান থেকে থানায় মামলা দায়ের করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.