Friday, November 6

সপ্তম শ্রেণীর স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

0

এস এম জহিরুল ইসলাম, গাজীপুর জেলা প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে সপ্তম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে রনি মিয়া (২০) নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার ভোর রাতে নিজ বাড়ি থেকে অভিযুক্তকে গ্রেফতার করা হয় বলে পুলিশ জানান।

গ্রেফতারকৃত রনি মিয়া উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, ২ ডিসেম্বর রোববার বিকেলে ওই ছাত্রীকে ধর্ষণ করে বলে তার মা ও বাবা অভিযোগ করেন । এ নিয়ে ছাত্রীর বাবা বাদী হয়ে থানায় একটি মামলা করেন।

মামলা সূত্রে জানা যায়, সপ্তম শ্রেণীর ওই ছাত্রীকে রনি স্কুলে আসা যাওয়ার পথে প্রেম প্রস্তাব ও কু-প্রস্তাব দিত। প্রস্তাবে রাজী না হওয়ায় ক্ষিপ্ত হয়ে গত রোববার বিকেলে কৌশলে তার বাড়িতে ডেকে এনে ধর্ষণ করে রনি মিয়া ।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মহসিন মিয়া এ তথ্য নিশ্চিত করে শ্রীপুর বার্তাকে জানান, ধর্ষক রনিকে গ্রেফতার করে আজ বুধবার আদালতে সোপর্দ করা হয়েছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.