Saturday, August 1

সব রেঞ্জ ডিআইজিসহ ঢাকার বাইরের মহানগর পুলিশ কমিশনারদের বদলি

0

আজ বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বাংলাদেশ পুলিশের সব বিভাগের রেঞ্জ উপমহাপরিদর্শক (ডিআইজি) ও ঢাকার বাইরের মহানগরগুলোর পুলিশ কমিশনারদের বদলির কথা জানানো হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব মো. মাহাবুর রহমান শেখ প্রজ্ঞাপনে সই করেন।

প্রজ্ঞাপনে ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নূরুল ইসলামকে রাজশাহীর সারদায় পুলিশ একাডেমিতে, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি নুরে আলম মিনাকে রাজশাহীর সারদায় পুলিশ একাডেমিতে, সিলেট রেঞ্জের ডিআইজি শাহ মিজান শফিউর রহমানকে রেলওয়ে পুলিশে, রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আনিসুর রহমানকে নৌ পুলিশে, খুলনা রেঞ্জের ডিআইজি মঈনুল হককে রাজশাহীর সারদায় পুলিশ একাডেমিতে, বরিশাল রেঞ্জের ডিআইজি মো. ইলিয়াছ শরীফকে ঢাকায় অ্যান্টিটেররিজম ইউনিটে ও ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মো. শাহ আবিদ হোসেনকে ট্যুরিস্ট পুলিশে সংযুক্ত করা হয়েছে।

এ ছাড়া চট্টগ্রাম মহানগর পুলিশের কমিশনার ডিআইজি মো. সাইফুল ইসলামকে রাজশাহীর সারদায় পুলিশ একাডেমিতে, রাজশাহী মহানগর পুলিশের কমিশনার ডিআইজি বিপ্লব বিজয় তালুকদারকে ঢাকায় টিঅ্যান্ডআইএমে, সিলেট মহানগর পুলিশের কমিশনার ডিআইজি মো. জাকির হোসেন খানকে ঢাকায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই), গাজীপুর মহানগর পুলিশের কমিশনার ডিআইজি মো. মাহবুব আলমকে ঢাকায় রেলওয়ে পুলিশে এবং বরিশাল মহানগর পুলিশের কমিশনার ডিআইজি জিহাদুল কবিরকে ঢাকায় পিবিআইয়ে সংযুক্ত করা হয়েছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.