জিয়াউর রহমান ফাউন্ডেশন চট্টগ্রাম আনইজীবী শাখার উদ্যোগে চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা: শাহাদাত হোসেন এর বিরুদ্ধে অনলাইন পোর্টাল খবর২৪.কম কর্তৃক মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ আয়োজন করে জিয়াউর রহমান ফাউন্ডেশন চট্টগ্রাম আইনজীবী শাখা।
জিয়াউর রহমান ফাউন্ডেশন চট্টগ্রাম আনইজীবী শাখার কো-র্ডিনেটর এড ইতেখার হোসেন চৌধুরী মহসিনের সভাপতিত্বে ও মনিটর সৈয়দুল আইমনের সঞ্চলানায় এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম আইনজীবি সমিতির সাবেক সাধারণ সম্পাদক এড এনামুল হক, অতিথি ছিলেন সিনিয়র আইজীবি এড আবদুস সাত্তার, এড. সিরাজুল ইসলাম চৌধুরী, এড. তরিক আহমেদ, এড. ফাইজুল আমীন, এড. আজম ফজলুল হক, এড. আবুল কালাম আজাদ, এড. এইচ এস আবুল হাসান, এড. সৈয়দ মেসবাহ উদ্দীন। উপস্থিত ছিলেন এড. মো ইকবাল, এড. শহীদ, এড. মাসকুরা বেগম মেরী, এড. আশরাফী বিনতে মোত্তালিব, এড জাহেদ হেসেন, এড. তৌহিদ হোসেন সিকদার ও এড. তৌহিদুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন ক্ষমতার মোহে আজ অন্ধ স্বৈরাচারী সরকার। তারা ডা: শাহাদাত হোসেন এর মতো নিবেদিত নেতাদের নামে অপ্রচারে লিপ্ত। অপপ্রচার, নির্যাতন, নিপীড়ন যতই হোক না কেন বিএনপি’র কোন নেতাকর্মীকে রাজপথ থেকে সরানো যাবে না। আমরা এর আগেও স্বৈরাচার সরকার দেখেছি, সব স্বৈরাচারের পরিণতি কিন্তু ভয়াবহ। তাই আপনাদের পরিণতিও ঐ সকল স্বৈরাচারদের মতই হবে।