Thursday, September 10

সম্পন্ন হলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আবৃত্তি মঞ্চের বিজয়ের পঙক্তিমালা অনুষ্ঠান

0

এমদাদুল হক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আবৃত্তি মঞ্চ ১৮ ডিসেম্বর ২০১৮ রোজ মঙ্গল বার বেলা ১১.৩০ ঘটিকায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উন্মুক্ত মঞ্চে বিজয়ের মাসে “বিজয়ের পঙক্তিমালা” অনুষ্ঠানের আয়োজন করে। ” শাশ্বত সুন্দরের অনিবার্য অভ্যুত্থান কবিতা” এই শ্লোগানে আয়োজিত অনুষ্ঠানে শহিদদের স্মরণে এবং মুক্তিবাহিনী ও মিত্রবাহিনীর সম্মানে আবৃত্তি ও কথামালার আয়োজন করে। এই অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আবৃত্তি মঞ্চের সদস্য ছাড়াও বেশ কয়েকটি স্বনামধন্য আমন্ত্রিত সংগঠনের শিল্পীরা উপস্থিত থেকে কবিতা পরিবেশন করেন বোধন আবৃত্তি পরিষদ,তারুণ্যের উচ্ছ্বাস,অঙ্গন (চবি) এবং একুশ(মানবিকতা ও আবৃত্তি চর্চা কেন্দ্র) এর সদস্যরা।
উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আবৃত্তি মঞ্চের প্রধান উপদেষ্টা মাছুম আহমেদ, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড: সেকান্দর চৌধুরী, ডিন কলা ও মানববিদ্যা অনুষদ, তাছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে কথামালায় অংশ নেন বাংলা বিভাগের সভাপতি ও কবি প্রফেসর ড. মোহাম্মদ মহীবুল আজিজ।
এছাড়াও উপস্থিত ছিলেন বাংলা বিভাগের প্রভাষক জনাব ড: প্রকাশ দাশগুপ্ত এবং সহকারী প্রক্টর লিটল মিত্র।

তাঁদের বক্তব্যের মধ্যে উঠে আসে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার গুরুত্ব। পাশাপাশি তরুণদের সজাগ থেকে মুক্তিযুদ্ধের চেতনাকে কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নেওয়ার আহবানও জানান প্রধান অতিথি, আমন্ত্রিত অতিথি ও সভাপতি। এরপর আবৃত্তি মঞ্চের নতুন ও পুরাতন সদস্যদের নিয়ে বৃন্দ পরিবেশনা “গর্জে ওঠো হে স্বাধীনতা” পরিবেশিত হয় যার নির্দেশনায় ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আবৃত্তি মঞ্চের দপ্তর সম্পাদক আল ইমরান।
অনুষ্ঠানের শুরুতেই ছিলো মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন তারপরই একে একে শুরু হয় আবৃত্তি মঞ্চের সদস্যদের একক ও দ্বৈত পরিবেশনা এবং আমন্ত্রিত আবৃত্তি শিল্পীদের পরিবেশনা। অবশেষে সাধারণ সম্পাদক জেবুন নাহার শারমিনের সমাপনী বক্তব্য ও আবৃত্তির মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.