Monday, September 28

সরকার চায় জ্ঞাননির্ভর জাতি গঠন করতে :প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী

0
gono sikkha montriপ্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান বলেছেন, সরকার চায় জ্ঞাননির্ভর জাতি গঠন করতে। এ জন্য জ্ঞাননির্ভর শিক্ষার্থী গড়তে শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। এ লক্ষ্যে সরকার সকল সমস্যা নিরসন করে শিক্ষক এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মর্যাদা ও মান উন্নয়নে সচেষ্ট রয়েছে। এ ক্ষেত্রে তিনি বলেছেন, আগামী ২০১৮ সালের মধ্যে দেশের সকল অনুপযোগী ক্লাশরুম সংস্কারের উদ্যোগ নেয়া হয়েছে।
শুক্রবার বেলা ১১টায় নওগাঁ জেলা স্কুল মাঠে বাংলাদেশ কিন্ডারগার্টেন ও প্রি-ক্যাডেট অ্যাসোসিয়েশন ঢাকা কর্তৃক আয়োজিত ২০১৬ সালে বৃত্তিপ্রাপ্ত ছাত্রছাত্রীদের মধ্যে সনদপত্র বিতরণে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আরও বলেন, বাংলাদেশের ১৭ কোটি মানুষ বোঝা নয়, তাদের মানবসম্পদে পরিণত করতে চাই। শিক্ষাখাতকে বিশেষ গুরুত্ব দিয়ে সরকার সেই লক্ষ্যে কাজ করছে। দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে জ্ঞানী মানুষ তৈরি করতে হবে। সেই জ্ঞানি মানুষদের সম্পদ হিসেবে সারা বিশ্বে ছড়িয়ে দিতে হবে। এ সরকারের প্রভূত উন্নয়ন কার্যক্রমের তথ্য তুলে ধরে মন্ত্রী আরও বলেন ইতিমধ্যে আমরা এমডিজি অর্জন করতে সক্ষম হয়েছি। এখন লক্ষ্য এসডিজি অর্জন। সেই লক্ষেই প্রয়োজন টেকসই উন্নয়ন।
সংগঠনের মহাসচিব মঞ্জুর আহমেদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট শহিদুজ্জামান সরকার, নওগাঁ জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল মালেক এমপি, সাধারণ সম্পাদক সাধন চন্দ্র মজুমদার এমপি, ইসরাফিল আলম এমপি, পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য নাজমুল হক প্রধান এবং নওগাঁ জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট একেএম ফজলে রাব্বী।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নওগাঁর অতিরিক্ত জেলা প্রশাসক মাহবুবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার রাশিদুল হক, প্রাথমিক শিক্ষা রাজশাহী বিভাগীয় উপ-পরিচালক আবুল খায়ের, কিন্ডারগার্টেন ও প্রিক্যাডেট এ্যাসোসিয়েশনের উপদেষ্টা নজরুল ইসলাম দেওয়ান, সংগঠনের সদস্য আবুল কালাম আজাদ এবং শিক্ষার্থী মোহনা।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.