চট্টগ্রাম আয়োজিত মহান স্বাধীনতার ঘোষক শহীদ সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৭তম শাহাদাত বার্ষিকীর আলোচনা সভা, পেশাজীবী সমাবেশ ও ইফতার মাহফিলে জিয়াউর রহমান ফাউন্ডেশনের চিকিৎসক সমন্বয়ক অধ্যাপক ডাঃ মোঃ জসিম উদ্দিনের সভাপতিত্বে স্থানীয় এক রেঁস্তোরায় অনুষ্ঠিত হয়। ডাঃ মোঃ বেলায়েত হোসেন ঢালীর সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের কেন্দ্রীয় নির্বাহী পরিচালক ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অধ্যাপক ডাঃ ফরহাদ হালিম ডোনার, প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন ফাউন্ডেশন, চট্টগ্রাম শাখার প্রধান সমন্বয়কারী ও চট্টগ্রাম মহানগর বিএনপি’র সভাপতি ডাঃ শাহাদাত হোসেন।
বিশেষ অতিথি হিসেবে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির তথ্য ও গবেষণা বিষয়ক সহ-সম্পাদক, সাংবাদিক কাদের গনি চৌধুরী, ফাউন্ডেশনের কেন্দ্র্রীয় শিক্ষক সমন্বয়কারী অধ্যাপক ড. মোঃ মেজবাহ উদ্দিন।
আরো বক্তব্য রাখেন অধ্যাপক ডাঃ তমিজ উদ্দিন আহমদ, বিএনপি’র উপদেষ্টা সাংবাদিক জাহিদুল করিম কচি, প্রকৌশলী কে এম সুফিয়ান, প্রকৌশলী সেলিম মোঃ জানে আলম, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এডভোকেট দেলোয়ার হোসেন চৌধুরী, চট্টগ্রাম মহানগর বিএনপি’র স্বাস্থ্য ও পরিবার কল্যান বিষয়ক সম্পাদক ডাঃ এস এম সারোয়ার আলম, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট নাজিম উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি শামসুল হক হায়দারী, সাধারণ সম্পাদক মোঃ শাহনেওয়াজ, এডভোকেট মোঃ ইফতেখার মহসীন, এডভোকেট এস ইউ নুরুল ইসলাম, ডাঃ মোঃ আবুল কালাম, অধ্যাপক ডাঃ মোঃ আবদুল আলীম, ডাঃ মোঃ ফয়েজুর রহমান, ডাঃ মোঃ আব্বাস উদ্দিন, ডাঃ আবদুল মান্নান, কৃষিবিদ ড. রিয়াজুল হক জসিম, ডাঃ মোঃ শাহনেওয়াজ সিরাজ মামুন, ডাঃ লুসি খান, ডাঃ মোঃ ইফতেখার আদনান, ডাঃ মোঃ মিনহাজুল আলম, ডাঃ মোঃ মোদ্দাচ্ছির রহমান, ডাঃ আরফান খান নিবির, ডাঃ মোঃ খোরশেদ আলম, ডাঃ মঈনুদ্দিন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডাঃ ফরহাদ হালিম ডোনার বলেন বর্তমান সরকার গণতন্ত্রের সকল দরজা-জানালা বন্ধ করে দিয়েছেন যার মাধ্যমে সারা বাংলাদেশে আজ ভয়ের সংষ্কৃতি তৈরি করে ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করার পাঁয়তারা চালাচ্ছে। গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়াকে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন মামলায় নথি জালিয়াতির মাধ্যমে কারাদন্ড প্রদান করে নাজিম উদ্দিন রোডের পরিত্যক্ত কারাগারে বন্দী করে আবারো ৫ জানুয়ারীর মতো একতরফা নির্বাচনের নীল নকশা তৈরি করছে। যে মামলায় একজন সাধারণ নাগরিক সহজেই জামিন পাওয়ার অধিকার রাখে সেখানে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, ৭৩ বছর বয়স্কা একজন অসুস্থ নারীর জামিন বিষয়ে হাইকোর্টের রায়কে চেম্বার জজের মাধ্যমে জামিন স্থগিত করে কারাবাস দীর্ঘায়িত করছে যাহা সরকারের প্রতিহিংসার বহিঃ প্রকাশ।
প্রধান বক্তার বক্তব্যে ডাঃ শাহাদাত হোসেন বলেন, সরকার আজ দুনীর্তির মহসড়কে অবস্থান করছেন, যদিও তারা উন্নয়নের সাফাই গাইছেন যাহা কখনও গণতন্ত্রের বিকল্প হতে পারে না। মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে জগদ্দল পাথরের মত দেশের মানুষের উপর অত্যাচার, নির্যাতন, গুম, খুন করে, প্রতিবাদী কন্ঠকে দমন করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছেন। মাদক বিরোধী অভিযানের নামে আগাম ঘোষণা দিয়ে প্রকৃত মাদক ব্যবসায়ীর গডফাদারদের রক্ষার মাধ্যমে রাজনৈতিক উদ্দেশ্যে বিরোধীদলের নেতা-কর্মীদের ক্রসফায়ার সহ মিথ্যা মামলায় আসামী করা হচ্ছে। এমনকি নিজ দলীয় কাউন্সিলর একরাম হত্যার বিষয়ে সরকারী দলের সাধারণ সম্পাদকের বক্তব্যে গোটা জাতি হতভম্ব। কারাগারে অসুস্থ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে চিকিৎসার ব্যবস্থা না করে শীর্ষ সন্ত্রাসী জোসেফকে রাষ্ট্রপতির ক্ষমা প্রদানের মাধ্যমে বিদেশে পাঠিয়ে দিয়ে সন্ত্রাসকে উৎসাহিত করছে বর্তমান অবৈধ সরকার।
বিশেষ অতিথি কাদের গনি চৌধুরী বলেন, এভাবে একটা দেশ চলতে পারে না যেখানে সরকার দলীয় লোকজন ব্যাংক, বীমা, শেয়ারবাজারসহ অর্থনীতিকে লুটপাটের মাধ্যমে বিদেশে লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করে দেশকে পঙ্গু করে দিচ্ছেন। প্রশ্ন ফাঁসের মাধ্যমে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে বিকলাঙ্গ জাতি তৈরির সুযোগ করে দিচ্ছেন। গণমাধমের স্বাধীনতা রোধ করার জন্য আইসিটি এ্যাক্ট এর ৩২ ধারা সংযোজন করেছেন, যাতে সরকারের সমালোচনামূলক কোন বক্তব্য মানুষ জানতে না পারেন।
সভাপতির বক্তব্যে অধ্যাপক ডাঃ মোঃ জসিম উদ্দিন বলেন- বেগম খালেদা জিয়ার মুক্তি ছাড়া এদেশে কোন নির্বাচনের পরিবেশ তৈরি হবে না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান চট্টগ্রাম থেকে যেই স্বাধীনতার ঘোষণা দিয়ে এদেশকে স্বাধীন করেছিলেন তা আজ হুমকির সম্মুখীন।