হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বিশিষ্ট সাংবাদিক এটিএম আফছার আলীর স্মরণে এক আলোচনা সভা ও দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত হয়েছে।
ইসলামি ব্যাংক লিমিটেড সুন্দরগঞ্জ শাখার আয়োজনে রোববার সন্ধ্যায় ব্যাংক ভবনে আলোচনা ও দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন- ব্যাংক ব্যবস্থাপক এএইচএম রাশেদুল ইসলাম, প্রেসক্লাব সাধারণ সম্পাদক এ মান্নান আকন্দ, ম্যানেজার অপারেশন আক্কাস আলী প্রমুখ। পরে সাংবাদিক আফছার আলীর স্মরণে দোয়া করা হয়।
ব্যাংক ব্যাবস্থাপক বলেন- সাংবাদিক আফছার আলী ছিলেন একজন অত্যন্ত সৎ, নিরভিক, নিবেদিত প্রাণ সাংবাদিক। তিনি বলেন- মরহুম আফছার ভাই কখনো অকল্যাণমুলক কাজ করেননি। আমরা গভীরভাবে শোকাহত এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। এদিকে তার বাড়ীতে সোমবার দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত হয়েছে।