Sunday, September 20

চট্টগ্রাম রিপোর্টাস ইউনিটি(সি.আর.ইউ)‌'র মাসিক সমন্বয় সভায় বক্তারা
সাংবাদিক কন্যা রাইফা খানের হত্যায় অভিযুক্ত ডাক্তারদের উচিত বিচার ও সনদ বাতিলের দাবী জানান

0

চট্টগ্রামের ম্যাক্স হাসপাতালে সাংবাদিক রুবেল খানের কন্যা  রাইফা খানের ভুল চিকিৎসায় নিহতের ঘটনায় চট্টগ্রাম রিপোর্টাস ইউনিটির মাসিক সমন্বয় সভায় বক্তারা মর্মাহত ও দুঃখ প্রকাশ করে বলেন, ডাক্তারদের অবহেলা ও ভুল চিকিৎসায় কোন মৃত্যুই কখনো মেনে নেয়া যায়না। গত ২৯ জুন শিশু কন্যা রাইফার অনাকাঙ্খিত মৃত্যু ঘটলে তার পরিবারের পক্ষ থেকে ভুল চিকিৎসার অভিযোগ উঠে। আমরা চট্টগ্রাম রিপোর্টাস ইউনিটি অতিতেও সাংবাদিকদের উপর নির্যাতনসহ সকল মামলা হামলার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে আসছে, সাগর রুনির হত্যাকান্ডে হত্যাকারীদের বিচার দাবী করে সংগঠন তীব্র প্রতিবাদ করেছে, যে হত্যাকান্ডের বিচার আজও পর্যন্ত রহস্যই রয়ে গেল। একজন পিতা বা পরিবারের সন্তান হারানোর বেদনায় সমবেদনা জানাতে পারি, কিন্তু সন্তান হারানোর যে ব্যাথা তা নিবারন করা যাবেনা। বিএমএ‘র চট্টগ্রাম শাখার নেতৃবৃন্দ একজন ব্যথিত ও মর্মাহত পিতার পাশে থেকে সমবেদনা জানাতে পারতো কিন্তু তা না করে অবহেলাকারী ডাক্তারদের পক্ষাবলম্বন করেন। যা বড়ই অমানবিক ও লজ্জাকর। আমরা সাংবাদিক রুবেল ভাই ও পরিবারের সকলের প্রতি সমবেদনা জানিয়ে ম্যাক্স হাসপাতালের দোষী ডাক্তারদের বিচার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সনদ বাতিলের দাবী জানান।

আজ সকাল ১১টার দিকে চট্টগ্রাম রিপোর্টাস ইউনিটির (সি.আর.ইউ) সংগঠনের সভাপতি কিরন শর্মার সভাপতিত্বে নেতৃবৃন্দ ও সকল সদস্যরা মাসিক সমন্বয় সভায় এসব কথা বলেন।

মাসিক সমন্বয় সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক কাজী হুমায়ুন কবির, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল হক শাহিন, অর্থ সম্পাদক নুরুল কবির, প্রচার সম্পাদক রাজীব রাহুল, দপ্তর সম্পাদক আব্দুল করিম সেলিম, ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক অরুন নাথ, নির্বীহী সদস্য মোঃ আলমগীর, সাধারণ সদস্য মোঃ নাছির উদ্দিন, মোঃ ফিরোজ চৌধুরী, মোঃ মুজিবুল্লাহ তুষারসহ অন্যান্য সদস্যগণ।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.