সাতকানিয়া কেওচিয়া থেকে ৬হাজার ইয়াবাসহ ২ জন কে আটক করেছে র‌্যাব-৭

0

নিজস্ব প্রতিনিধিঃ র‌্যাব-৭, চট্টগ্রাম গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, সাতকানিয়া থানাধীন কেওচিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের পার্শ্বে কালভার্টের উপর কতিপয় মাদক ব্যবসায়ী ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।

উক্ত সংবাদের ভিত্তিতে ১ নভেম্বর রাত্র ৮টার সময় সিনিয়র সহকারী পুলিশ সুপার শাহেদা সুলাতানা এর নেতৃত্বে র‌্যাবের একটি আভিযানিক দল বর্ণিত স্থানে অভিযান পরিচালনা করে

মোঃ কামাল হোসেন (৬০), পিতা- মৃত রশিদ আহম্মদ, গ্রাম- ছনহারহাট, পটিয়া, জেলা- চট্টগ্রাম। মোঃ দেলোয়ার হোসেন (৩০), পিতা- মোঃ ইউসুফ, গ্রাম- কেওচিয়া, সাতকানিয়া কে আটক করে।

পরবর্তীতে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে ধৃতব্যক্তিদের তল্লাশী করে ৬,১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ আসামীদেরকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের আনুমানিক মূল্য ৩০ লক্ষ ৫০ হাজার টাকা।
গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত ইয়াবা সংক্রান্তে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে ১৯৯০ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ১৯(১) টেবিল এর ৯(খ)/২৫ ধারা মোতাবেক উপজেলার সাতকানিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.