Monday, September 14

সাতকানিয়া গোলামবারী মডেল উচ্চ বিদ্যালয়ের জন্য হস্তান্তর করলেন মোহাম্মদ ফোরকান উল্লাহ চৌধুরী

0

দক্ষিণ চট্টগ্রামের অন্যতম শিক্ষা প্রতিষ্টান দক্ষিণ সাতকানিয়া গোলামবারী মডেল উচ্চ বিদ্যালয়কে সরকারীকরণে অন্তর্ভুক্ত করতে নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছেন বিদ্যালয়ের এডহক কমিটির বার বার নির্বাচিত সভাপতি,বিদ্যালয়ের প্রতিষ্টাতা মরহুম আশরাফ আলী চৌধুরীর দৌহিত্র,শিল্পপতি ও শিক্ষানুরাগী মুহাম্মদ ফোরকান উল্লাহ চৌধুরী। বিদ্যালয়টি শীঘ্রই জাতীয়করণের চুড়ান্ত পর্যায়ে পৌছে গেছে বলে জানা গেছে।
বিগত কয়েকদিন ধরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারকে বিদ্যালয়ের স্হাবর-অস্হাবর সম্পত্তির দায়পত্র ডিট অব গিফট হস্তান্তর করতে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন বিদ্যালয়ের সভাপতি মোহাম্মদ ফোরকান উল্লাহ চৌধুরী। ১৪আগষ্ট সকালে উপজেলা সাব- রেজিষ্ট্রি অফিসে গিয়ে বিদ্যালয়ের স্হাবর-অস্হাবর সম্পত্তির দায়পত্র সরকারকে ডিট অব গিফট হস্তান্তর করলেন বিদ্যালয়ের সভাপতি শিক্ষানুরাগী মুহাম্মদ ফোরকান উল্লাহ চৌধুরী।

এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার মোঃ সমশুল আলম ও বিদ্যালয়ের এডহক কমিটির বার বার সদস্য, রাজনীতিবিদ ও সমাজসেবক মুহাম্মদ কামাল উদ্দিন ও মাস্টার অলি উল্লাহ চৌধুরীর পুত্র মুহাম্মদ ছলিমুদ্দিন চৌধুরী। এ ব্যাপারে বিদ্যালয়ের সভাপতি মুহাম্মদ ফোরকান উল্লাহ চৌধুরী বলেন,বিদ্যালয়ের স্হাবর-অস্হাবর দায়পত্র ডিট অব গিফট গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারকে হস্তান্তর করতে সক্ষম হয়েছি।তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মুহাম্মদ জয়নুল আবেদীন বীর বিক্রম পিএসসি মহোদয় ও সাতকানিয়া-লোহাগাড়ার মাননীয় সাংসদ প্রফেসর ড.নদভী এমপি মহোদয়ের আন্তরিক সহযোগিতার মাধ্যমে এ বিদ্যালয়টি সরকারীকরণে চুড়ান্ত পর্যায়ে পৌছে গেছে। বিদ্যালয়ের সভাপতি এলাকার সর্বস্হরের জনসাধারণের কাছে দোয়া কামনা করেছেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.