Friday, November 13

সানি লিওনের মুখে গোঁফ-দাড়ি!

0

বলিউডের সমালোচিত আইটেম কন্যা ও অভিনেত্রী সানি লিওন মানেই দর্শকের কাছে বাড়তি আগ্রহের বিষয়। কারণ, তিনি যতবার বলিউডের ছবির মাধ্যমে দর্শকের সামনে এসেছেন ততবারই কোনো না কোনো চমক দিয়েছেন।
হালের এই সেনসেশনকে এবার দেখা গেল ভিন্নভাবে। পুরুষ সাজে সানি লিওনের মুখমণ্ডল ভর্তি গোঁফদাড়ি লক্ষ্য করা গেছে। যে সানি লিওনের আগাগোড়া শরীর আবেদনে ভরা, সেই সানিই কেন গোঁফদাড়ি লাগিয়েছেন? এ প্রশ্ন ঘুরপাক ভক্তদের মনে।

বিশেষ নকল গোঁফদাড়ি লাগানো সানি লিওনের একটি ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, নায়ক আরবাজ খানের বিপরীতে তেরা ইনতেজার ছবিতে কাজ করছেন সানি লিওন। এ ছবির জন্য সানিকে আলাদা গোঁফদাড়ি আর ছোট চুল লাগিয়ে ছেলে সাজতে হয়েছে।
নায়িকার মুখে দাড়ি-গোঁফের কথা শুনে নিশ্চয়ই অবাক লাগছে! তবে, সানি লিওনির ছেলে সাজার পেছনে আরও মজার কারণ আছে।

সানি জানিয়েছেন, এ ছবিতে বার্বি গার্ল শিরোনামের একটি গানের জন্য তাকে ছেলের ছদ্মবেশ নিতে হয়েছে। এ তারকা টুইটারে মজা করে লিখেছেন, ছেলের সাজে আমাকে তো একেবারে আমার বাবা আর ভাইর মতো দেখাচ্ছে।
রাজীব ওয়ালিয়ার পরিচালিত তেরে ইনতেজার ছবিটি মুক্তি পাবে আগামী ২৪ নভেম্বর। এ ছবির মাধ্যমে প্রথম জুটিবদ্ধ হয়ে অভিনয় করছেন সানি লিওন-আরবাজ খান। জানা গেছে, একটি রোমান্টিক ঘরানার গল্প নিয়ে নির্মিত হয়েছে তেরে ইনতেজার।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.