Monday, August 17

সিটি নির্বাচন পেছানোর বিষয়ে আদেশ মঙ্গলবার

0

আগামী ৩০শে জানুয়ারি অনুষ্ঠেয় ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচন পেছানোর বিষয়ে আদেশের জন্য আগামীকাল মঙ্গলবার দিন ধার্য করেছেন হাইকোর্ট। আজ সোমবার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন এডভোকেট অশোক কুমার ঘোষ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নুর উস সাদিক।

৩০শে জানুয়ারি সরস্বতী পূজা হওয়ায় দুই সিটি করপোরেশন নির্বাচনের তারিখ পেছানোর জন্য ৫ই জানুয়ারি রিট করেন আইনজীবী অশোক কুমার ঘোষ। পরে তিনি জানিয়েছিলেন, আগামী ২৯ ও ৩০শে জানুয়ারি সরস্বতী পূজা হবে। এ উপলক্ষে ঢাকাসহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সরস্বতী পূজার আয়োজন করা হবে। কিন্তু ঢাকায় সিটি নির্বাচন উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানে ভোটকেন্দ্র স্থাপন করা হবে। এজন্য সিটি নির্বাচন পেছানোর জন্য রিটটি করা হয়েছে।।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.