এম কে মনির, সীতাকুণ্ড,চট্টগ্রাম দেশের বিমা খাতকে বর্ধিতকরণ ও উন্নয়নের লক্ষ্যে সরকার জাতীয় বিমা দিবস ঘোষণা করেছে।মুজিব বর্ষে বিমা খাতে এটি প্রধানমন্রীর সবচেয়ে বড় উদ্যোগ বলে মনে করছেন অনেকেই।আজ ১ মার্চ সারা দেশের ন্যায় সীতাকুণ্ড উপজেলা প্রশাসনের উদ্যোগে বিমা প্রতিষ্টানসমূহকে নিয়ে জাতীয় বিমা দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে আজ সকাল ১০ টায় সীতাকুণ্ড উপজেলা পরিষদ থেকে এক বর্ণাঢ্য র্্যালী বের করা হয়। জাতীয় বীমা দিবস ২০২০ এর র্্যালীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ দিদারুল আলম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এস এম আল মামুন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন রায়। র্্যালীতে বিভিন্ন বিমা প্রতিষ্ঠানের মোট ২৫০ কর্মী ও নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। র্যালীটি উপজেলা পরিষদ থেকে যাত্রা শুরু করে সীতাকুণ্ড মডেল থানা প্রদক্ষিণ করে পুণরায় উপজেলা পরিষদে এসে শেষ হয়। র্যালী শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন রায়। ডেলটা লাইফ ইন্স্যুরেন্সের জেএবিসি মোঃ দেলোয়ার হোসেন ও স্বদেশ লাইফ ইন্স্যুরেন্স এর ডিএনডি মোঃ ইদ্রিসের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন স্থানীয় সাংসদ আলহাজ্ব দিদারুল আলম। এতে আরো বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এসএম আল মামুন,যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ শাহ আলম। জাতীয় বীমা দিবসে অংশগ্রহণ করেন ফারইস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স, ডেলটা লাইফ,স্বদেশ লাইফ,মেঘনা লাইফ,রূপালী লাইফ,হোমল্যন্ড লাইফ,ন্যাশনাল লাইফ,সান লাইট লাইফ,প্রগতি,প্রাইম,প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সসহ বিভিন্ন বীমা প্রতিষ্ঠনের প্রতিনিধিরা অংশ গ্রহন করেন।