Wednesday, August 19

সীতাকুন্ডে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণার উদ্বোধন

0
 সীতাকুন্ড প্রতিনিধি:  সীতাকুণ্ড পৌরসভার ২ নং ওয়ার্ডস্থ শেখপাড়া ওবায়দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার উদ্বোধন করা হয়েছে। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বদিউল আলম জসিম সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সীতাকুণ্ড উপজেলা চেয়ারম্যান এস এম আল মামুন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন রায়, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো. আলাউদ্দীন সোহেল, হারুন অর রশিদ, লিটন সুত্রধর, তাজমেরী বেগম, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা স্নেহকনা শীল। এ সময় উপস্থিত ছিলেন নজরুল ইসলাম চৌধুরী, আওয়ামী লীগ নেতা মনিরুল ইসলাম বাবুল, সালাউদ্দীন, যুবলীগ নেতা শাহ কামাল চৌধুরী, সোহেল, সেতু, সাইদুর রহমান মারুফ প্রমুখ।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.