Tuesday, August 25

শার্শায় ছাত্রদলের প্রতিনিধি সভায় সাংবাদিকের উপর হামলায়
সীমান্ত প্রেসক্লাব বেনাপোল সহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের তীব্র নিন্দা, বিচার দাবি

0

বেনাপোল(যশোর) প্রতিনিধি: গত ১৭ জানুয়ারী শুক্রবার যশোরের শার্শায় ছাত্রদলের প্রতিনিধি সভায় পেশাদার দায়িত্ব পালনের জন্য সংবাদ সংগ্রহ ও ছবি তুলতে গেলে শার্শা ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামীলীগ, যশোরের দৈনিক লোকসমাজ পত্রিকার শার্শা উপজেলা প্রতিনিধি মনিরুল ইসলাম মনি’র উপর হামলা ও তার ব্যবহারিত ক্যামেরা এবং মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টার তীব্র নিন্দা ,প্রতিবাদ ও বিচার দাবি জানিয়েছেন সীমান্ত প্রেসক্লাব বেনাপোল।

বিবৃতিদাতারা হলেন, সীমান্ত প্রেসক্লাব বেনাপোল এর সাংবাদিকবৃন্দ।

পুলিশের সামনে একজন সাংবাদিক তার পেশাগত দায়িত্ব পালনের সময় হামলার শিকার ও লাি ত হওয়ার বিষয়টি তদন্ত পূর্বক অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনের প্রতি দাবি জানিয়েছেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.