Wednesday, August 12

সুখবর পেলেন শিল্পার স্বামী রাজ কুন্দ্রা

0

অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রা ভারতের সুপ্রিম কোর্টের কাছ থেকে সাময়িক সুখবর পেলেন।

পর্ন-কাণ্ডের জেরে জুলাই মাসে গ্রেফতার হয়েছিলেন অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী। দু’মাস কাটাতে হয়েছিল কারাগারে। পরে সেপ্টেম্বরে জামিনে মুক্তি পান পেশায় ব্যবসায়ী রাজ। পরবর্তী সময়ে গ্রেফতারি এড়াতে ২৫ নভেম্বর মুম্বাই হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেছিলেন তিনি। সেই আবেদন খারিজ হলে রাজ দেশের সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হন।

বুধবার সেই আবেদনে সাড়া দিয়েছেন সুপ্রিম কোর্ট। আগামী চার সপ্তাহ রাজকে গ্রেফতার করা যাবে না, এমনই রায় শীর্ষ আদালতের। খবর দ্য টাইমস অব ইন্ডিয়ার।

খবরে বলা হয়, জামিন মঞ্জুরের পাশাপাশি এই রায় মহারাষ্ট্র সরকারকেও জানিয়েছেন সুপ্রিম কোর্ট।ফলে, সরকারি ভাবেও আগামী চার সপ্তাহের মধ্যে রাজের বিরুদ্ধে কোনো পদক্ষেপ করা যাবে না।

পর্ন-কাণ্ডে জামিন পাওয়ার পরে নিজেকে প্রায় ঘরবন্দি করে ফেলেছিলেন শিল্পার স্বামী। নিষ্ক্রিয় করে দিয়েছেন তার টুইটার, ফেসবুক, ইনস্টাগ্রাম।

মুখে কুলুপ এঁটেছিলেন তার অভিনেত্রী স্ত্রী-ও। কিছু দিন আগে ধর্মশালার একটি মন্দিরে একসঙ্গে পৌঁছে যান রাজ-শিল্পা। সেই সময়ে তাদের ক্যামেরাবন্দি করে সংবাদমাধ্যম। সে দিন নিজেকে গুটিয়ে নেননি শিল্পা। রাজের হাতে হাত রেখেই এসে দাঁড়িয়েছিলেন সংবাদমাধ্যমের সামনে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.