Sunday, August 9

সুনামগঞ্জের কালবৈশাখী ঝড়ে নিহত ৩ জন

0

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাটলি ইউনিয়নের সলেমানপুর গ্রামে কালবৈশাখী ঝড়ে গাছচাপায় একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার ভোরে উপজেলার পাটলী ইউনিয়নের সুলেমানপুর গ্রামে এ ঘটনা ঘটেছে।

নিহতরা হলেন- মৌসমী বেগম এবং তার দুই শিশু সন্তান মাহিমা আক্তার (৪) ও হোসাইন মিয়া (১)।

স্থানীয়রা জানান, সুলেমানপুর গ্রামের প্রবাসী বুলু মিয়ার বাড়িতে কেয়ার টেকার হিসেবে বসবাস করতেন নিহতের পরিবার। বৃহস্পতিবার ভোরে কালবৈশাখী ঝড় শুরু হলে ভোর ৫টার দিকে বাড়ির আঙ্গিনার দুটি বড় গাছ ঘরের ওপর পড়ে। ঝড় থামার পর প্রতিবেশীরা ঘর থেকে মা ও দুই সন্তানের লাশ উদ্ধার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার পরিদর্শক (তদন্ত) সুশাঙ্ক পাল জানান, সকালে কালবৈশাখী ঝড়ে ঘরের ওপর গাছ পড়ে মা ও দুই সন্তানের মৃত্যু হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.