Saturday, August 15

সুন্দরগঞ্জে এক নারী করোনায় আক্রান্ত

0

হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের এক নারী করোনায় আক্রান্ত হয়েছে। আক্রান্ত নারী জেসমিন আকতার উপজেলার মনমথ গ্রামের করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া মেহেনুর বেগমের জ্যা। মেহেনুরের সংস্পর্শে আসা ওই পরিবারের বেশ কয়েকজনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হলে ফলাফল নেগেটিভ আসে। হটাৎ করে জেসমিনের শারীরিক অবস্থা অস্বাভাবিক হলে নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়। জেসমিন আকতার ফারুক মিয়ার স্ত্রী।

আজ বুধবার নমুনা পরীক্ষার ফলাফল কোভিড-১৯ পজেটিভ হওয়ায় তাকে আইসোলুশন সেন্টারে পাঠানো হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আশরাফুজ্জামান সরকার জানান, উপজেলা করোনা প্রতিরোধ কমিটি সন্ধ্যার মধ্যেই তার বাড়ি পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.