Thursday, September 10

সুন্দরগঞ্জে পরীক্ষার্থী নিহতে ঘটনায় মানববন্ধন

0

মোঃ হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় তুচ্ছ ঘটনায় উভয় পক্ষের সংঘর্ষে নিহত স্কুল ছাত্রের খুনিদের গ্রেফতার ও সুষ্ঠু বিচারের দাবিতে মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে। বৃহস্পতিবার(৬ ডিসেম্বর) সাদুল্যাপুর উপজেলার নলডাঙ্গা রেলস্টেশন সড়কে মানববন্ধন কর্মসুচি পালন করে খামার দশলিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, কর্মচারী, শিক্ষার্থী ও এলাকাবাসি। গতকাল বুধবার তুচ্ছ ঘটনায় উপজেলার উত্তর বেকাটারী গ্রামের দুলু মিয়ার ছেলে ও খামার দশলিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী রুবেল মিয়াকে পিটিয়ে হত্যা করে প্রতিবেশি জাহেদুল ইসলাম। এনিয়ে ১৬ জনকে আসামি করে থানায় মামলা হয়েছে। পুলিশ এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.