Sunday, September 6

সুন্দরগঞ্জে প্রেসক্লাবে কৃষি অফিসারের বিদায়ী সংবর্ধনা

0

মোঃ হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সুন্দরগঞ্জ প্রেসক্লাবের পক্ষ হতে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাশেদুল ইসলাম বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল বুধবার দিবাগত রাতে উপজেলার আল জাবেদ মার্কেটে প্রেসক্লাব কার্যালয়ে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
এত বক্তব্য রাখেন, বিদায়ী উপজেলা কৃষি অফিসার রাশেদুল ইসলাম, প্রেসক্লাব সাধারণ সম্পাদক ও প্রধান শিক্ষক এ মান্নান আকন্দ, জরমনদী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজিত কুমার সরকার, দহবন্দ ইউনিয়ন জাপার সাধারণ সম্পাদক স্বপন কান্ত রায়, সাংবাদিক আলাউদ্দীন মজুমদার শাহিন, হযরত বেল্লাল , ছামিউল ইসলাম, মোজাফ্ফর হোসেন, পিপিআই সাদেক হোসেনসহ সকল উপ-সহকারি কৃষি অফিসারগণ। পরে প্রেসক্লাবের পক্ষ হতে শুভেচ্ছা উপহার প্রদান করা হয়।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.