সুন্দরগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে চারা ও বীজ বিতরণ

0

হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে রোপা আমনের চারা ও বীজ বিতরণ করা হয়েছে।

মঙ্গরবার উপজেলা কৃষি প্রশিক্ষণ হল রুমের সামনে চারা ও বীজ বিতরণ করা হয়। কৃষকদের মাঝে চারা ও বীজ বিতরণ করেন সাংসদ গোলাম মোস্তফা আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন- গাইবান্ধার উপ-পরিচালক আ.কা মো: রুহুর আমিন, ইউএনও গোলাম কিবরিয়া, উপজেলা কৃষি অফিসার আবু সাঈদ মোঃ ফজলে এলাহী, থানা অফিসার ইনচার্জ- আতিযার রহমান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাশিদুল কবির প্রমুখ।

পরে উপজেলার ৭৫ জন কৃষককে চারা এবং ৩৫ জনকে কৃষককের মাঝে বীজ বিতরণ করা হয়। একবিঘা জমিতে রোপনের জন্য এই চারা ও বীজ বিতরণ করা হয়েছে।

 

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.