Friday, September 11

সুন্দরগঞ্জে মহাজোট প্রার্থী শামীমের নির্বাচনী প্রচারণা জমে উঠেছে

0

মোঃ হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: আসন্ন একাদশ সংসদ নির্বাচনে গাইবান্ধার-১ সুন্দরগঞ্জ আসনের মহাজোট প্রার্থী ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এমপি’র নির্বাচনী প্রচারণায় বেশ জমে উঠেছে। উপজেলা বিভিন্ন এলাকা ঘুরেফিরে দেখা গেছে, প্রার্থী নিজে এবং তাঁর সমর্থরা জোরে-সোড়ে প্রচারণা চালিয়ে যাচ্ছে। লক্ষ করা গেছে, মহাজোট প্রার্থীর প্রচারণা নারী সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। গতকাল বৃহস্পতিবার উপজেলার ২নং সোনারায় ইউনিয়নে গণসংযোগ, উঠান বৈঠক, সমাবেশ ও লিফলেট বিতরণের মধ্যে দিয়ে প্রচারণা শুরু করেন। এসময় সোনারায় ইউনিয়ন জাতীয় পার্টিসহ মহাজোট অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তার সাথে ছিলেন। মহাজোট প্রার্থী ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এমপি ভোটারদের উদ্দেশ্যে বলেন উপ-নির্বাচনে এমপি নির্বাচিত হয়ে শপথ গ্রহণের পরদিন থেকে তিনি বিনামুল্যে দুইটি এ্যাম্বুলেন্স সাধারন মানুষের চিকিৎসা সেবায় নিয়োজিত করেছেন। তিনি ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স চালু, মিনি ফুটবল স্টিডিয়ামের জমির প্রস্তাবনা অনুমোদন, নদী ভাঙন রোধে সংসদে বরাদ্দ অনুমোদন, শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরন, ৬টি ইউনিয়নে ২ হজার পরিবারের মাঝে বিদ্যুৎ সংযোগ চালু করণ, ২০টি শিক্ষা প্রতিষ্ঠানের একাডেমিক ভবন নির্মাণের অগ্রগামী করণ, বামনডাঙ্গা ও হাসানগঞ্জ রেল ষ্টেশনকে আলোকিত করণ, ২ হাজার পরিবারের মাঝে ভিজিএফ বিতরণ, ১০০ পরিবারের মাঝে ভিজিডি বিতরণ, প্রতিষ্ঠান, মসজিদ, মন্দির, কালভাট, ড্রেন, ঈদগাঁ মাঠ নির্মাণে ৯০টি টিআর প্রকল্প, ৩০০টি পরিবারের মাঝে ও ১০০টি স্থানে সোলার প্যানেল বিতরণসহ যাবতীয় উন্নয়ন মুলক কর্মকান্ডের চিত্র তুলে ধরেন। এছাড়া মহাজোট প্রার্থী ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী অল্প সময়ের জন্য এমপি হয়ে সংসদে বক্তব্য দিয়ে গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন। তিনি সংসদ সদস্য নির্বাচিত হলে গোটা উপজেলাকে একটি স্বপ্নময় বেকারমুক্ত উপজেলায় পরিনত করার প্রত্যয় ব্যক্ত করেন। একাদশ সংসদ নির্বাচনে গাইবান্ধা -১ সুন্দরগঞ্জ আসনে যারা প্রতিদ্ব›িদ্বতা করছেন তারা হলেনÑ মহাজোট প্রার্থী জাতীয় পাটির প্রেসিডিয়াম সদস্য ও উপজেলা জাপার সভাপতি ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এমপি (লাঙল), ঐক্যেজেট প্রার্থী জামায়াত নেতা মাজেদুর রহমান (ধানের শীষ), গণতন্ত্রী পার্টির আবুল বাশার মো: শরিতুল্লাহ (কবুতর), বাংলাদেশ মুসলিমলীগের গোলাম আহসান হাবীব মাসুদ (হ্যারিকেন), বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদের গোলাম রব্বানী শাহ (মই), গণফ্রন্টের শরিফুল ইসলাম (মাছ), ইসলামী আন্দোলন বাংলাদেশের আশরাফুল ইসলাম খন্দকার (হাত পাখা), বাংলাদেশ খেলাফত আন্দোলনের হাফিজুর রহমান (বট গাছ), স্বতন্ত্র প্রার্থী আব্দুল কাদের খান (মটর গাড়ি), আফরুজা বারী (আপেল), এমদাদুল হক নাদিম (কুড়াল)।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.