Tuesday, September 8

সুন্দরগঞ্জে শিক্ষক দিবসের সেমিনার

0

মোঃ হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় জাতীয় শিক্ষা দিবস উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার উপজেলা অডিটরিয়ামে বাংলাদেশ শিক্ষা পর্যবেক্ষণ সোসাটির আয়োজনে সেমিনার অনুষ্ঠিত হয়। শিক্ষা পর্যবেক্ষণ সোসাটির সভাপতি এম শরিফুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। সেমিনারে বক্তব রাখেন, ডি ডবিøউ সরকারি কলেজের উপাধ্যক্ষ আব্দুল হান্নান সরকার, মহিলা কলেজের উপাধ্যক্ষ নাসরিন সুলতানা, উপজেলা জাতীয় পার্টির দপ্তর সম্পাদক রাকিব মোঃ হাদিউল ইসলাম, সেমিনার আয়োজক কমিটির আহবায়ক আব্রাহম লিংকন প্রমূখ। পরে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকদের মাঝে ক্রেস্ট ও সনদ বিতরণ করা হয়।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.