সুন্দরবনে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৮ এর সঙ্গে বন্দুকযুদ্ধে জনদস্যু সুমন বাহিনীর তিন সদস্য নিহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার ১১ জানুয়ারি ভোরে এ সুন্দরবনের শরণখোলা রেঞ্জের বলেশ্বর নদীরসুখপাড়া চর এলাকায় এ বন্দুকযুদ্ধ চলে।
র্যাব-৮ এর অপারেশন কর্মকর্তা মেজর সোহেল এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, সুন্দরবনের শরণখোলা রেঞ্জের সুখপাড়া চর এলাকায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৮ এর সঙ্গে দস্যু সুমন বাহিনীর বন্দুকযুদ্ধ চলে।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে এ বন্দুকযুদ্ধ শুরু হয়। এ সময় সেখান থেকে ৪টি অস্ত্র ও ৩৯ রাউন্ড গুলি উদ্ধার করেছে র্যাব। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি।