Saturday, August 29

সোহেল তাজের অপহৃত ভাগনে উদ্ধার

0

চট্টগ্রাম থেকে নিখোঁজের ১১ দিন পর সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজের ভাগ্নে ইফতেখার আলম সৌরভকে (২৫) ময়মনসিংহের তারাকান্দা উপজেলা থেকে উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার ভোর ৫টা ২৭ মিনিটে তারাকান্দা উপজেলার বটতলা এলাকার একটি রাইস মিলের কাছ থকে তাকে পাওয়া যায়।

ময়মনসিংহ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি শাহ কামাল আকন্দ জানান, ভোর সাড়ে ৫টার দিকে তারাকান্দা উপজেলার বটতলা এলাকার একটি রাইস মিলের কাছে কে বা কারা সৌরভকে রেখে যায়। সেখান থেকে তাকে উদ্ধার করে পুলিশ।

এ বিষয়ে বিস্তারিত জানাতে পরে জেলা পুলিশ সুপার শাহ মো. আবিদ হোসেনের কার্যালয়ে গণমাধ্যমকে বিফ্রিং করা হবে বলেও জানিয়েছেন তিনি।

সৌরভকে গত ৯ জুন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের সামনে থেকে অপহরণ করা হয়। আর অপহরণের ১১ দিন পর ভাগ্নে ইফতেখার আলম সৌরভের সন্ধান পাওয়া গেলো।

এর আগে সৌরভের বাবা সৈয়দ ইদ্রিস আলম চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানায় গত ১০ জুন একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগে উল্লেখ করা হয়, ঈদের ছুটিতে সৌরভ চট্টগ্রামের বাসায় বেড়াতে যান। গত ৯ জুন পাঁচলাইশ আফমি প্লাজার সামনে থেকে দুইজন লোক তাকে অপহরণ করে নিয়ে যায়।

সৌরভ ঢাকার ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন করে একটি বেসরকারি সংস্থার পক্ষে ডকুমেন্টরি তৈরির কাজ করতেন। সৌরভ সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজের মামাতো বোন সৈয়দা ইয়াসমিন আরজুমানের ছেলে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.