নিজস্ব প্রতিবেদকঃ স্টেশন মাস্টারদের মামলার রায় বাস্তবায়নে কালক্ষেপনের কারনে বাংলাদেশ রেলওয়ের সকল ক্যাটাগরির স্টেশন মাস্টারদের মধ্যে চরম ক্ষোভ ও হতাশা বিরাজ করছে। এরই প্রতিবাদে দ্রুত রায় বাস্তবায়নে আজ রেল পূর্বাঞ্চলের মহাব্যবস্হাপক জাহাঙ্গীর হোসেনকে স্মারকলিপি প্রদান করেন সংগঠনের নেতাকর্মীরা।
স্মারকলিপি সুত্রে জানা যায়, হাইকোর্ট বিভাগের রিট পিটিশন নং- ৭৩০২/২০০৫ এর রায়ের আলোকে অত্র ইউনিয়ন ভুক্ত স্টেশন মাস্টার, স্টেশন মাস্টার গ্রেড-১,২,৩,৪ এবং স্টেশন সুপারিনটেনডেন্ট পদের ১৯৭৭ সাল হতে বকেয়া বেতন ভাতাদিসহ উচ্চতর বেতন স্কেল প্রদান করার জন্য গত ২৬/০৮/২০২১ ইং তারিখে অর্থ মন্ত্রনালয়ের অর্থ বিভাগ, বাস্তবায়ন অনু বিভাগ, বাস্তবায়ন শাখা ০৪ হতে স্টেশন মাস্টার দের বিভিন্ন পদের বেতন গ্রেড উন্নীত করে একটি প্রজ্ঞাপন জারী করে। এরই পরিপ্রেক্ষিতে আইন ও বিচার বিভাগ বিচার শাখা ০৫ এর পত্র নং- ১০,০০,০০০০,১২৯.০৪.০০, ২৩-৩৭ তারিখ ১৮/০৫/২০১৩ ইং মোতাবেক অত্র ইউনিয়নভুক্ত সকল সহকারী স্টেশন মাস্টার, স্টেশন মাস্টার গ্রেড-১,২,৩,৪ ও স্টেশন সুপারিনটেনডেন্টগণকে ১৯৭৭ সাল হতে বকেয়া বেতন ভাতাদি সহ উচ্চতর স্কেল প্রদান করার নির্দেশ প্রদান করেন। এছাড়াও রেলওয়ের পক্ষের উকিল ব্যরিষ্টার সাহেদ আলম উক্ত মামলার সুবিধা সকল স্টেশন মাস্টার ভোগ করবেন বলে মতামত প্রদান করেন।
উল্লেখ্য যে- “বাংলাদেশ রেলওয়ের সকল সহকারী স্টেশন মাস্টার, স্টেশন মাস্টার গ্রেড-১,২,৩,৪ এবং স্টেশন সুপারিনটেনডেন্টগণ পদাধিকার বলে বাংলাদেশ রেলওয়ে স্টেশন মাস্টার ও কর্মচারী ইউনিয়নের সদস্য ” ইতিপূর্বে এ ব্যাপারে সূত্র নং- বারেস্টে মাওইউ /০৫/২২, তারিখ : ০১/১১/২০২২ ইং এর মাধ্যমে অত্র সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি স্বাক্ষরিত স্মারকলিপির মাধ্যমেও বিষয়টি নিশ্চিত করা হয়েছিল। স্টেশন মাস্টার ছাড়াও বাংলাদেশ রেলওয়েতে কর্মরত ট্রেন পরিচালক, টি.টি.ই, বুকিং সহকারী, ইয়ার্ড মাস্টার, ইয়ার্ড ফোরম্যান, টি.এন.টি, পয়েন্টস ম্যান, গেইট ম্যান, পোর্টার সহ বিভিন্ন ক্যাটাগরির পদবীধারীরা এই সংগঠনের সদস্য অন্তর্ভুক্ত রয়েছে। কিন্তু বর্ণিত মামলার সুবিধা কেবলমাত্র বিভিন্ন গ্রেডের স্টেশন মাস্টাররা প্রাপ্য হইবেন। উক্ত আইন ও বিচার বিভাগের পরের আলোকে রেলপথ মন্ত্রণালয় বাংলাদেশ রেলওয়ের পত্র নং- 08.00,000 ০৭.১৮.০৪.১৮ (অংশ-১)-১০৪, তারিখ: ১১/০৬/২০২৩ এবং মহাপরিচালকের কার্যালয় বাংলাদেশ রেলওয়ে স্মারক নং- ৫৪.০১, ০০০০,০৩,২৭,০০৯,২১, তারিখ: ১৮/০৬/২০২৩ মোতাবেক দ্রুততম সময়ের মধ্যে মামলার রায় বাস্তবায়ন করে রেলপথ মন্ত্রণালয়কে অবহিত করার জন্য বলা হয়।
অর্থ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারীর দুই বছর অতিক্রম করার পরও অদ্যাবধি উল্লেখিত মামলার বাস্তবায়ন প্রক্রিয়া সম্পন্ন হয়নি। যার ফলে বাংলাদেশ রেলওয়ের সকল ক্যাটাগরির স্টেশন মাস্টারদের মধ্যে চরম ক্ষোভ ও হতাশা বিরাজ করছে। রায় দ্রুত বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলন কর্মসূচি ঘোষণা দিবেন বলে জানান।
স্বারকলিপি প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্টেশন মাস্টার ও কর্মচারী ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মো: দিদার হোসেন, দপ্তর সম্পাদক এবিএম সাইফুল আলম,স্টেশন মাস্টার ইউনিয়নের সভাপতি মো: জাফর উল্লাহ মজুমদার, ট্রাফিক কর্মচারী ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটি সভাপতি মো: শাহিদ হোসেন খোকন, এসএম/চট্টগ্রাম মো: জাফর আলম,এসএম/হাটহাজারী ফখরুল আলম পারভেজ, এসএম/জানআলীহাট আব্দুস সালাম ভূঁইয়া,এসএম-২ (প্রেষন)/চট্টগ্রাম শফিকুল ইসলাম ,সিএসএম/চট্টগ্রাম কেবিন রশিদুল আলম, সিএসএম পাহাড়তলী/ লোকমান হোসেন, এসএম হাসানপুর মাহমুদুল ইসলাম, এসএম /ফাজিলপুর মো: মেহেদী হাসান, এসএম-৪ মো: মাঈন উদ্দিন মামুন, তন্ময় চৌধুরী, আমির হোসেন,জনাব শফিউল আলম, এএসএম জনাব আর্শেল আজিম মোহন, শাহিদ হোসেন, অবসরপ্রাপ্ত স্টেশন মাস্টার শাহাজাহান, রতন কুমার, হরিপদ শীল, গোলাম মোস্তফা, কাজী সাইদুর রহমান, জনাব মরন চন্দ্র শীল, সৈয়দ হোসেন, আবুল হোসেন, আবুল খায়ের, আবুল হাসেম, শহীদুল ইসলাম, মাজহারুল ইসলাম, ওসমান গনি সহ অন্যান্যরা।