Friday, November 6

স্ত্রীর মর্যাদা পেতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন

0

কে.এম.রিয়াজুল ইসলাম, বরগুনা: তালতলীতে স্ত্রীর মর্যাদা পেতে প্রেমিকের বাড়িতে এক প্রেমিকা অবস্থান করে অনশন করছেন। জানা গেছে, বরগুনা সদর উপজেলার আমতলী গ্রামের গফফার হাওলাদারের মেয়ে এক সন্তানের জননী হাফেজা (৩০) তালতলী উপজেলার নিশান বাড়ীয়া ইউনিয়নের চামো পাঁড়া গ্রামের ইউনুস মল্লিকের পুত্র জাকির মল্লিক (২৫) স্ত্রী হিসেবে স্বীকৃতি পেতে তার বাড়িতে অবস্থান করে অনশন করছেন।

প্রেমিকের বাড়িতে স্ত্রীর মর্যাদা পেতে অবস্থানরত প্রেমিকা জানান, বিয়ের প্রলোভন দিয়ে প্রেমিক ৭মাস ধরে স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে পাথর ঘাটায় একটি বাসা ভাড়া করে তারা একত্রে অবস্থান করছেন।
সম্প্রতি জাকির তাকে বিয়ের কথা বলে তাদের বাড়িতে আসতে বলেন। কিন্তু প্রেমিকা ওই বাড়িতে আসলে জাকিরকে তার মা তাসলিমা বেগম অন্যত্র সরিয়ে দেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.