Tuesday, November 3

স্বচ্ছতা ও জবাবদিহিতা গণতন্ত্রের জন্য অপরিহার্য জনগণের মুখোমুখি কুড়িগ্রাম

0

কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রাম পৌরসভার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে জনগণের মুখোমুখি অনুষ্ঠান। রোববার দুপুরে সচেতন নাগরিক কমিটি (সনাক) এবং পৌরসভা যৌথভাবে অনুষ্ঠানের আয়োজন করে। সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে জনগণের মুখোমুখি অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন অ্যাডভোকেট আহসান হাবীব নীলু। এ সময় এড. এটিএম এনামুল হক চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন পৌর মেয়র আব্দুল জলিল, নির্বাহী প্রকৌশলী কামাল আহমেদ, পৌর সচিব রেজাউল করিম, কাউন্সিলর রোস্তম আলী তোতা, মাসুদুর রহমান, আনিছুর রহমান, টিআইবি’র এরিয়া ম্যানেজার সৌমেন দাস প্রমূখ।
পরে জনগণের মুখোমুখী অনুষ্ঠানে পৌরসভার বিভিন্ন সমস্যা তুলে ধরে আগামী বাজেটে অন্তর্ভূক্ত করার দাবি জানান রওশন আরা চৌধুরী, একরামুল হক স¤্রাটসহ ২০ নাগরিক। পৌর মেয়র আব্দুল জলিল তার বক্তব্যে গত বছর মুখোমুখি অনুষ্ঠানে যে ২১টি সমস্যা চিহ্নিত করা হয় এরমধ্যে ৭টির সমাধান করা হয়েছে বলে জানান। আরো ৭টি প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়াও বাকীগুলোসহ আজকে যা উত্থাপন করা হয়েছে তা আগামি বাজেটে অন্তুর্ভূক্ত করে বাস্তবায়ন করার প্রতিশ্রুতি দেন তিনি ।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.