Monday, September 21

স্বাধীনতার মাসে পরিষ্কার পরিচ্ছন্নতার জনসচেতনতা নিয়ে “ক্লিন বাংলাদেশ”

0

৩১ মার্চ ২০১৮ শনিবার চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট মোড় থেকে চকবাজার এলাকা পর্যন্ত পরিচ্ছন্নতা ও জনসচেতনতা মূলক ক্যাম্পেইন করে সেচ্ছাসেবী সংগঠন ক্লিন বাংলাদেশ। বিকাল ৪.০০ টায় জাতীয় সংঙ্গীত ও শপতবাক্য পাঠের মাধ্যমে এই ক্যাম্পেইন শুরু হয়। “লাখো শহিদের অর্জিত দেশ গড়বো মোরা ক্লিন বাংলাদেশ” এই স্লোগানকে সামনে নিয়ে বহদ্দারহাট থেকে শুরু করে বাদুরতলা, জহির ব্রাদার্স, তেলেপট্টি মোড় অতিক্রম করে চকবাজার গিয়ে শেষ হয়। ক্যাম্পেইন এর মুল উদ্দেশ্য মানুষকে পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে সচেতন করা। ৪, ৬ ও ৭ নাম্বার ওয়ার্ডের টিম লিডারের নেতৃত্বে ক্যাম্পেইনটি সুশৃঙ্খল ভাবে অনুষ্ঠিত হয়। উক্ত পরিচ্ছন্নতা ক্যাম্পেইনে অর্ধশতাধিক ভলান্টিয়ার অংশগ্রহণ করেন। মনিটরিং লিডার সাইফুল ইসলাম জানান এভাবে ক্যাম্পেইন করে সচেতনতা এর মাধ্যমে একদিন এই দেশ হবে ক্লিন বাংলাদেশ।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.