Saturday, August 15

স্বাস্থ্য অধিদপ্তরের গাড়ি চালক আব্দুল মালেকের ১৪ দিনের রিমান্ড মঞ্জুর

0

অস্ত্র ও বিশেষ ক্ষমতা আইনে দুই মামলায় স্বাস্থ্য অধিদপ্তরের গাড়ি চালক আব্দুল মালেকের ১৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।সোমবার (২১ সেপ্টেম্বর) বিকালে ঢাকা মহানগর হাকিম শহিদুল ইসলামের আদালতে শুনানী শেষে ১৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন। পৃথক ২ মামলায় তার সাত দিন করে ১৪ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। অপরদিকে, তার আইনজীবী জি এম মিজানুর রহমান রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। এর আগে দুপুরে আদালতে হাজির করা হয় আবদুল মালেককে। এ সময় রাষ্ট্রপক্ষ তার ১৪ দিনের রিমান্ড আবেদন করলে আদালত শুনানির জন্য বিকেল ৩টা সময় নির্ধারণ করেন।

এর আগে রোববার (২০ সেপ্টেম্বর) র‍্যাব সংবাদ সন্মেলনে জানায়, স্বাস্থ্য অধিদপ্তরের গাড়ী চালক আব্দুল মালেকের গ্রেপ্তার করেছেন তারা। সন্ধান মিলেছে মালেকের সম্পদের পাহাড়ের।

র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ জানায়, ঢাকায় তার ২৪টি ফ্ল্যাট রয়েছে। ধানমন্ডি, উত্তরাসহ বেশ কয়েকটি জায়গায় বিলাসবহুল ৭ তলা তিনটি বাড়ি আছে। ছেলের নামে তুরাগে ডেইরী ফার্ম করেছেন কোটি টাকা দিয়ে। এছাড়া স্বাস্থ্য অধিদপ্তরের ২৭ জন আত্মীয়কে বিভিন্ন পদে চাকরিও দিয়েছেন তিনি। সাথে নিয়ন্ত্রণ করতেন স্বাস্থ্যের গাড়ির বাণিজ্যও।

তার বিরুদ্ধে অভিযোগ, তিনি তার এলাকায় সাধারণ মানুষকে অস্ত্রের মুখে জিম্মি করে শক্তির মহড়া ও দাপট দেখিয়ে ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছেন এবং জনজীবন অতিষ্ঠ করে তুলেছেন। তার ভয়ে এলাকায় সাধারণ মানুষের মনে সর্বদা আতঙ্ক বিরাজ করে। তিনি দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজি, অবৈধ অস্ত্র ব্যবসা এবং জাল টাকার ব্যবসা করে আসছেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.