লকডাউনের পরে গণপরিবহন চলাচলে সুযোগ দেওয়া হলে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। নাহলে সরকার আবারও কঠোর লকডাউন দিতে বাধ্য হবে।
রবিবার (২৫ এপ্রিল) সকালে লকডাউন শেষে গণপরিবহন চলবে কিনা এমন প্রশ্নে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ মন্তব্য করেন।