সড়ক পরিবহন আইন উত্থাপন করায় রাবি ছাত্রলীগের মিছিল

0

রাবি প্রতিনিধি: সড়কে নিরাপত্তা নিশ্চিতকল্পে ‘সড়ক পরিবহণ আইন-২০১৮’ উত্থাপনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে মিছিল করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ছাত্রলীগ।

মঙ্গলবার(৭ আগস্ট) দুপুর সাড়ে ১২ টায় দলীয় টেন্ট থেকে মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনুর নেতৃত্বে মিছিলে উপস্থিত ছিলেন, সহ-সভাপতি সাদ্দাম হোসেন, মিজানুর রহমান সিনহা, গোফরান গাজী, আরিফ বিন জহির, যুগ্ম সাধারণ সম্পাদক ফয়েজ আহমাদ, সাব্বির হোসেন, মোস্তাকিম পাভেল, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশু, ইমতিয়াজ আহমেদ, ইমরান খান নাহিদ প্রমুখ।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.