Thursday, November 5

হবিগঞ্জ জেলায় মাইক্রোবাস চাপায় এক অটোরিকশা যাত্রী নিহত

0

হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার  মিরপুর নতুন বাজারের কাছে মাইক্রোবাস চাপায় বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রুহেল মিয়া (২১) নামে এক অটোরিকশা যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো চারজন।

প্রত্যক্ষদর্শীদের বরাতে, রাতে নতুন বাজার এলাকায় একটি মাইক্রোবাস চিচিরকোট থেকে মিরপুরগামী একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশা চালক ও যাত্রী রুহেলসহ পাঁচজন আহত হন। এ অবস্থায় তাদের উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে নিলে চিকিৎসক রুহেলকে মৃত ঘোষণা করেন।

পরে আহতদের মধ্যে সাবেক সেনা সদস্য বাহুবলের পূর্ব জয়পুর গ্রামের সামছু মিয়া (৫০) ও চুনারুঘাট উপজেলার বল্লবপুর গ্রামের মৃত আব্দুল হাইয়ের ছেলে মহিবুর রহমান দরবেশকে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। অপর আহত স্বপনকে হবিগঞ্জ সদর হাসপাতাল এবং অটোরিকশা চালক মামুনকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.