হবিগঞ্জের বাহুবলে বালু উত্তোলন নিয়ে দুই পক্ষের সংঘর্ষে এক বৃদ্ধ নিহত

0

আজ শুক্রবার সকাল ১০টার দিকে হবিগঞ্জের বাহুবল উপজেলার যাদবপুর গ্রামে বালু উত্তোলন নিয়ে দুই পক্ষের সংঘর্ষে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো পাঁচজন। নিহত আইন উল্লাহ (৬৫) ওই গ্রামের ইদ্রিস উল্লার ছেলে।
নিহতের মেয়ে জানান, আজ সকাল ১০টার দিকে আইন উল্লাহ নিজেদের বাড়ির কাছ থেকে বালু উত্তোলন করতে গেলে প্রতিপক্ষ বাধা দেয়। এ নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে প্রতিপক্ষের আঘাতে মাটিতে লুটিয়ে পড়েন আইন উল্লাহ। সঙ্গে সঙ্গে তাঁকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ত্রিলোক কান্তি মৃত ঘোষণা করেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.