Monday, November 9

হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় ২ সিএনজিযাত্রী নিহত

0

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মুন্সীর মসজিদ এলাকায় সড়ক দুর্ঘটনায় সিএনজি অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। তাৎক্ষণিক নিহতদের নাম পরিচয় পাওয়া যায়নি। আজ শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

একটি গাড়ি পেছন থেকে দুটি সিএনজি অটোরিকশাকে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। এ ঘটনায় আহত আরো দুইজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চট্টগ্রাম মেডিকল কলেজ পুলিশ ফাঁড়ির নায়েক হামিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে দু’জন নিহত হয়েছেন। মেডিকেলে দুইজনকে চিকিৎসা দেয়া হচ্ছে। নিহতরা সিএনজি যাত্রী ছিল।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.