
লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সালেহ্ আহমেদ গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন।
বুধবার হাতীবান্ধা শহরের মেডিকেল মোড় এলাকায় গণসংযোগ করেন। এ সময় সালেহ আহমেদ এক পথসভায় বলেন, আপনারা আমাকে ভোট দিয়ে বিজয়ী করলে আমি ১ বছরের মধ্যে হাতীবান্ধাকে মডেল উপজেলায় রুপান্তরিত করবো। কথা দিচ্ছি ১ বছরের মধ্যে এ উপজেলাকে মডেল উপজেলা করতে না পারলে পদত্যাগ করে চলে যাব।
তিনি আরও বলেন, আমি নির্বাচিত হলে হাতীবান্ধাকে পৌরসভায় বাস্তবায়ন ও বাইপাস সড়ক নির্মানের পাশাপাশি মাদক নির্মূলে কাজ করবো। এছাড়া বেকারদের কর্মসংস্থান সৃষ্টি করাই হবে আমার মূল লক্ষ্য। তার গণসংযোগে তার পক্ষে সাধারন ভোটারদের ব্যাপক সাড়া দেখা গেছে।