Tuesday, August 25

হাতীবান্ধা হাসপাতালে ডেঙ্গু রোগী সনাক্ত

0

লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় মঙ্গলবার দুপুরে ফরাদ হোসেন (১৮) নামের ১জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

ফরাদ হোসেন উপজেলার খোদ্দ বিছনদই গ্রামের দবিয়ারের পুত্র বলে জানা গেছে।
এব্যাপারে রোগীর নিকট আত্মীয় কাছে জানা গেছে, ফরাদ হোসেন কিছুদিন আগে ঢাকায় তার বোন জামাইয়ের বাড়ীতে বেড়াতে গিয়েছিল। সেখান থেকে জ্বর নিয়ে বাড়ীতে আসে। মঙ্গলবার তাকে হাতীবান্ধা উপজেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তার সকল পরিক্ষা নিরিক্ষা শেষে ডেঙ্গু রোগে ভর্তি করান।

হাতীবান্ধা উপজেলা স্বাস্থ ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃরমজান আলী বলেন, রোগীর সকল পরীক্ষা নিরীক্ষা শেষে ডেঙ্গু রোগে নিশ্চিত হয়ে তাকে ভর্তি করানো হয়েছে।

এসময়ে খবর পেয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আহসান হাবিব, উপজেলা চেয়ারম্যান মশিউর রহমান মামুন ও উপজেলা নির্বাহী অফিসার সামিউল আমিন রোগীকে দেখতে তাৎক্ষনিকভাবে হাসপাতালে আসেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.