Saturday, August 15

হাতীবান্ধার পাটিকাপাড়া ইউপি চেয়ারম্যান আর নেই

0

লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার পাটিকাপাড়া ইউনিয়ন পরিষদের(ইউপি) চেয়ারম্যান শফিউল আলম রোকন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

সোমবার(২৪ আগস্ট) সকালে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।

মরহুমের পারিবারিক সুত্র জানায়, পাটিকাপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শফিউল আলম রোকন দীর্ঘ দিন ধরে হৃদযন্ত্রের সমস্যা ভুগছেন। ইতিপুর্বে তার হৃদযন্ত্রে অস্ত্রপাচার করে রিং বসানো হয়। এরপর কিছুটা সুস্থতা নিয়ে দায়িত্ব পালন করছেন তিনি। শনিবার(২২ আগস্ট) হঠাৎ শ্বাসকষ্ট নিয়ে  অসুস্থতা অনুভব করলে চেয়ারম্যান শফিউল আলমকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষা করে করোনা নেগেটিভ আসে তার। সোমবার(২৪ আগস্ট) সকাল সাড়ে ৭ টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করেন।

চেয়ারম্যান শফিউল আলম রোকন হাতীবান্ধা উপজেলা আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সম্পাদক সাবেক চেয়ারম্যান মৃত মজিবর রহমানের ছেলে এবং পাটিকাপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের বর্তমান সভাপতি সীমা আক্তারের শ্বশুর। আওয়ামী পরিবারের এ জনপ্রতিনিধি মৃত্যু কালে স্ত্রী ও চার ছেলেসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার নামাজে জানাজা আজ বিকাল ৫.৩০ মিনিটে অনুষ্ঠিত হবে বলেও পারিবারিক সুত্র নিশ্চিত করেছেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.