Sunday, August 16

হাতীবান্ধায় কর্মহীনদের মাঝে বিজিবি’র খাদ্য সহায়তা

0

লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় বিদ্যানন্দ ফাউন্ডশনের অর্থায়নে লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের উদ্যোগে জাওরানী ও মোগলহাট বিওপি ক্যাম্পের সহযোগিতায় করোনা ভাইরাসের প্রভাবে সীমান্তবর্তী এলাকায় কর্মহীন হয়ে পড়া ৪০০ অসহায় , দুস্থ ও হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

বুধবার (১৩ মে) দুপুরে জেলার দক্ষিণ জাওরানী আঃ লতিফ উচ্চ বিদ্যালয়ের মাঠে এবং মোগলহাট নুরল উদ্দিন মুক্ত মঞ্জে লালমনিরহাট- ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস.এম তৌহিদুল আলম এবং উপ-অধিনায়ক মেজর এম.এম শাহ আলম এর নেতৃত্বে সামাজিক দূরত্ব বজায় রেখে ৪০০ জন কর্মহীন ও গরীব অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এসময় ভেলাগুড়ি ইউপি চেয়ারম্যান মহির উদ্দিন, দক্ষিণ জাওরানী উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক জসিম উদ্দিন, দইখাওয়া কোম্পানী কমান্ডার সুবেদার মিরাজ উদ্দিন ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, খাদ্য সামগ্রীর প্রতি প্যাকেটে ছিল ৪ কেজি চাল, ৪ কেজি আটা,২ কেজি ডাল এবং ১ কেজি লবণ।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.