লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের হাতীবান্ধায় বিজিবি’র উদ্যোগে করোনা পরিস্থিতিতে কর্মহীন ও অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার সকালে উপজেলার আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে ৩শ’ ৫০ জনের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ কার্যক্রমের উদ্বোধন করেন তিস্তা ব্যাটলিয়ন-২ (৬১ বিজিবি’র) মেজর মুজাহিদুল ইসলাম।
এসময় হাতীবান্ধা থানার ওসি ওমর ফারুক, সিঙ্গিমারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনোয়ার হোসেন দুলু, আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব এমজি মোস্তফা ও বিজিবি’র বড়খাতা কোম্পানী কমান্ডার ইব্রাহিম উপস্থিত ছিলেন।