নুরনবী সরকার, লালমনিরহাট প্রতিনিধিঃ সারাদেশের সঙ্গে সঙ্গতি প্রকাশ করে লালমনিরহাটের হাতীবান্ধায় কালেক্টরেট সহকারী সমিতির ব্যানারে ৩ দিন ব্যাপী কর্মবিরতী চলছে। গত মঙ্গলবার শুরু হয়ে আজ বৃহস্পতিবার কর্মবিরতীর শেষ দিন।
বৃহস্পতিবার দুপুরে জেলার হাতীবান্ধা উপজেলা পরিষদের সামনে জেলা কালেক্টরেট সমিতির যুগ্ন সম্পাদক মিজানুর রহমান ও উপজেলা ভুমি অফিসের সুপার সুভাস চন্দ্র কর্মবিরতী চলাকালীন সময়ে তাদের বক্তব্যে বলেন, পদবী পরিবর্তন ও বেতন স্কেল উন্নতি করণের দাবিতে আমাদের এ কর্মবিরতী চলছে।
আমাদের বিশ্বাস মানবতার নেত্রী প্রধান মন্ত্রী শেখ হাসিনা আমাদের যৌক্তিক দাবি মেনে নিবেন। কারন একই সঙ্গে যোগদান করে অন্যান্যদের পদবী পরিবর্তন করা হলেও আজও আমাদের একই অবস্থা রয়ে গেছে। দাবি বাস্তবায়ন না হলে কেন্দ্রীয় কমিটি এ ব্যাপারে যে পদক্ষেপ নিবেন আমরা সব সময় এক সঙ্গে থেকে কর্মসূচী পালন করবো।