লালমনিরহাট প্রতিনিধিঃ
লালমনিরহাটের হাতীবান্ধায় সাবেক সংসদ সদস্য মহুরুম জয়নুল আবেদীন সরকার স্মৃতি ক্লাবের আয়োজনে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে জে এন সি মাঠে ওই টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহুরুম জয়নুল আবেদীন সরকারের সহধর্মিনী শামসুন্নাহার বেগম, বক্তব্য রাখেন, হাতীবান্ধা এস এস সরকারী হাই স্কুলের প্রধান শিক্ষক রেজাউল করিম প্রধান জুয়েল, সাবেক ছাত্রলীগ সভাপতি রওশন হাবিব মানিক, হাতীবান্ধা এস এস সরকারী হাই স্কুলের সহকারী শিক্ষক মনজুর হোসেন, হাতীবান্ধা শাহ গরিবুল্লাহ বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক সফিকুল ইসলাম, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম’র লালমনিরহাট জেলা সম্পাদক আসাদুজ্জামান সাজু, শাওন রায় ও আব্দুর রাজ্জাক সবুজ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ওই সংগঠনের উপদেষ্টা শাহজাদ বাবু।