Saturday, August 15

হাতীবান্ধায় ট্রাকচাপায় সাইকেল আরোহীর মৃত্যু

0

লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের হাতীবান্ধায় পাথর বোঝাই একটি ট্রাকের চাপায় বেলাল হোসেন (৫০) নামে এক বাই সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) সন্ধ্যায় উপজেলার আজিজ মোড় এলাকায় বুড়িমারী-ঢাকা মহাসড়কে এ দূর্ঘটনা ঘটে। বেলাল হোসেন ওই উপজেলার উত্তর সিঙ্গিমারী গ্রামের মৃত আবুল আমিনের পুত্র।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সন্ধ্যায় বাজার থেকে বাড়ি ফিরছিল বেলাল হোসেন। এ সময় আজিজ মোড় এলাকায় গেলে বুড়িমারী থেকে ছেড়ে আসা একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

হাতীবান্ধা থানার ওসি ওমর ফারুক দূর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.