Sunday, August 30

হাতীবান্ধায় প্রেসার কুকার বিস্ফোরণে বউ-শাশুড়ীসহ আহত ৪

0

লালমনিরহাট প্রতিনিধি :
লালমনিরহাটের হাতীবান্ধায় মাংস রান্না করতে গিয়ে প্রেসার কুকার বিস্ফোরণে বউ-শাশুড়ীসহ ৪ জন আহত হয়েছে। রোববার রাতে উপজেলার দক্ষিন গড্ডিমারী গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ওই এলাকার লিমন মিয়ার স্ত্রী হ্যাপী বেগম (২৭) প্রেসার কুকারে মাংস রান্না করছিলো। এ সময় তার পাশে বসে গল্প করছিলো একই বাড়ির বেলাল হোসেনের স্ত্রী জোবেদা বেগম (৫৮) ও তার দুই ছেলের বউ মুন্নি খাতুন (৩৫) ও পারুল আক্তার (২৮)। এ সময় প্রেসার কুকারের গ্যাস বন্ধ হয়ে বিস্ফোরীত হয়। এতে হ্যাপী বেগম, শাশুড়ী জোবেদা বেগম ও তার দুই ছেলের বউ মুন্নি খাতুন এবং পারুল আক্তার আহত হয়। তাদের মধ্যে ৩ জন হাতীবান্ধা হাসপাতালে ভর্তি রয়েছে ও ১ জন চিকিৎসা নিয়ে বাড়ি গেছেন।

হাতীবান্ধা হাসপাতালের মেডিকেল অফিসার ডা: আনোয়ারুল হক জানান, সবাই একটু অসুস্থ। দুই এক দিন সময় লাগবে সুস্থ হতে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.