Sunday, August 16

হাতীবান্ধায় বিদ্যুৎ স্পৃষ্টে পান দোকানির মৃত্যু; আহত ২

0

লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের হাতীবান্ধায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে রফিকুল ইসলাম (৫৫) নামে এক পান দোকানির মৃত্যু হয়েছে। এ সময় সিরাজুল ও সাদেকুল নামে ২ জন আহত হয়েছে।

রবিবার (২৪ মে) দুপুরে উপজেলার সুচনা সিনেমা হল এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত রফিকুল ইসলাম ওই উপজেলার সিঙ্গিমারী গ্রামের মৃত ফুলু মিয়ার পুত্র।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই এলাকায় হঠাৎ বিদ্যুৎতের ১১ কেভি লাইনের তার ছিড়ে পড়ে। এ সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ৩ জন অাহত হয়। তাদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়ার পথে রফিকুলের মৃত্যু ঘটে।

হাতীবান্ধা থানার ওসি ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.