লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের হাতীবান্ধায় করোনায় আক্রান্ত রোগী শম্পা বেগমের বাড়িসহ লকডাউনে থাকা ২১ টি পরিবারের মাঝে মুরগী বিতরণ করেছেন হাতীবান্ধা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব এমজি মোস্তফা।
সোমবার (১১ মে) দুপুরে উপজেলার সিঙ্গিমারী ইউনিয়নের দক্ষিণ গড্ডিমারী গ্রামের ৫নং ওয়ার্ডে লকডাউনে থাকা ২১ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী হিসেবে এসব মুরগী বিতরণ করা হয়।
আলহাজ্ব এমজি মোস্তফা জানান, আমার ব্যক্তিগত উদ্যোগে যতটুকু সম্ভব সহযোগীতা করেছি। লকডাউনে থাকা অবস্থায় ওই পরিবার গুলোর মাঝে আরও যতটা সম্ভব সহযোগীতা করা হবে। সেই সাথে সমাজের বৃত্তবানদের তাদের পাশে দাঁড়ানোর আহবান জানান তিনি।