১৪৬ কি:মি: বিরামহীন সাঁতারের নতুন রেকর্ড সৃষ্টি সাঁতারু ক্ষিতীন্দ্র চন্দ্র বৈশ্য`র

0

এমদাদুল হকঃ বিশ্ব রেকর্ড গড়ার লক্ষ্যে মদনের প্রবীণ সাঁতারু ক্ষিতীন্দ্র চন্দ্র বৈশ্য (৬৫) ১৪৬ কি:মি: বিরামহীন দূরপাল্লার সাঁতারের নতুন রেকর্ড সৃষ্টি করেছেন। স্থানীয় সূত্রে জানা গেল গতকাল ৪ আগস্ট রোজ শুক্রবার বিকাল ৪ ঘটিকা ময়মনসিংহের ফুলপুর উপজেলার নরচাপুর সেতু সংলগ্ন কংস নদী থেকে আনুষ্ঠানিক ভাবে সাঁতার শুরু করেন এই প্রবীণ সাঁতারু।এসময় কংস নদীর পাড়ে স্থানীয় এলাকাবাসীর ঢল নামে সাঁতারু ক্ষিতীন্দ্র চন্দ্র বৈশ্যকে দেখার জন্য।সাঁতার শুরু করার আগে সাঁতারু কাছ থেকে জানা গেল কমপক্ষে ৩০ ঘণ্টা পর তাঁর সাঁতার শেষ  হয়েছে আজ শনিবার সন্ধ্যায় নেত্রকোনা সদর উপজেলার মগড়া নদীর সেতু পর্যন্ত গিয়ে।
প্রসঙ্গত, ক্ষিতীন্দ্র চন্দ্র বৈশ্য ১৯৫২ সালে নেত্রকোনা সদর, মদন উপজেলার জাহাঙ্গীর পুর গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর অবিরাম সাঁতার অনুপ্রেরণা ঘটে ১৯৭০ সালে সাঁতারু অরুণ কুমার নন্দী’র ধূপাদিঘী পুকুর সিলেট-এ ৩০ ঘণ্টা সাঁতার প্রদর্শনী থেকে। পরবর্তীতে ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধে ১১ নম্বর সেক্টরে যুদ্ধ করেন। শিক্ষাগত যোগ্যতায় এম.এস.সি ফলিত পদার্থ বিদ্যা ও ইলেক্ট্রনিকস (ঢাবি)। পেশায় তিনি চাকুরীজীবী এন.এস.টি ফেলো,আবহাওয়া অধিদপ্তর শেরেবাংলা নগর, ঢাকা।

 

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.